শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি হলেন বাবু ও নতুন মহাসচিব আলম

বিসিআর‌এফ -এর নিজস্ব প্রতিবেদন : বিসিআর‌এফ-এর ত্রি-বার্ষিক নির্বাচনে নুতন সভাপতি ও মহাসচিব হলেন যথাক্রমে কল্লোল আলী বাবু এবং শাহ‌ আলম সুরমা।

গত মঙ্গলবার ১৪ই জুন ২০২২ দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরামের ১৪ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির নুতন সভাপতি হয়েছেন, সিনিয়র সাংবাদিক কল্লোল আলী বাবু ও মহাসচিবের পদটিতে শাহ আলম সুরমা নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম-এর প্রধান কার্যালয়, ২৪-২৫ দিলকুশা বানিজ্যিক এলাকা, মতিঝিল-এ উক্ত নির্বাচনী কার্যক্রমের শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির উপদেষ্টা, ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক, একাধারে টিভি ও প্রিন্টমিডিয়ার ব্যক্তিত্ব, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট সোহেল সানি এই নুতন কমিটি ঘোষনা করেন। 

উল্লেখ্য, কোনো বিকল্প প্রার্থী না থাকায় সমিতির কার্যনির্বাহী পরিষদের উক্ত ১৪টি পদেই নেত্রীত্ব নির্ধারিত হয়েছে বিনা প্রতিদ্বন্দীতায়। এই নির্বাচনের অন্য দুই নির্বাচন কমিশনাররা ছিলেন: সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান রিমন ও কে এস আর স্যাটেলাইট চ্যানেল লিঃ -এর চেয়ারম্যান সাইফুল কবির। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ) -এর ১৪ সদস্য বিশিষ্ট (২০২২-২০২৫ ত্রি-বার্ষিক) নুতন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মনোনীত ব্যক্তিরা হলেন: সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, সহ-সভাপতি পদে  আলী শাহ নেওয়াজ টিটো, যুগ্ন মহাসচিব পদে মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর সিকদার ঝোটন, সাংগঠনিক সম্পাদক পদে লুৎফুল হক শ্যামল, দপ্তর সম্পাদক পদে সুলতানা গুলনাহার পাপড়ি, প্রচার সম্পাদক পদে সৈয়দ মোঃ কাউসার ম‌ঈনী রিজভী, সাংস্কৃতিক সম্পাদক পদে সরকার এনামুল হক দুলাল, আইন সম্পাদক পদে এডভোকেট মোঃ এনামুল হোসেন লিংকন, কার্যনির্বাহী সদস্য পদে মঞ্জুর মোর্শেদ, মাহবুব আলম, নাজমুল হক আতিক ও এস এম সিদ্দিক কাজল।

উক্ত সভায় উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টার পদে জনাব সাইফুল  কবির‌ এবং জনাব শাবান মাহমুদ মহোদয়গনের নাম ঘোষণা করে।

উক্ত সভার শেষে নির্বাচিত সভাপতি কল্লোল আলী বাবু বলেন, "আগামী জুলাই মাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম‌ তার সর্বস্থরের সদস্যদের নিয়ে জাতীয় পরিষদ কমিটি ঘোষণা করবে, এছাড়াও তিনি আরোও বলেন, "আন্তর্জাতিক মানবতার স্বার্থে আরোও উন্নত কিছু করার প্রয়াসে বিসিআর‌এফ আগামীতে আরোও নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ